দুনিয়ার আগুনে হাত রেখে দেখো Nasid Lyrics and Music

*//জাহান্নাম //*



*// জাহান্নামের আজাব এবং আগুনকে নিয়ে প্রিয় কবি মিনারের অসাধারণ লেখায় এবং Iqbal Hj সুরে হৃদয়স্পর্শী নাশীদ "জাহান্নাম"। নাশীদটি যদি একজনকেও একটি মন্দ কাজ থেকে দূরে রাখতে সক্ষম হয় এবং আমাদের মনে জাহান্নামের আজাবের ভয়াবহতা মনে করিয়ে দিতে সক্ষম হয় তাহলেই এই সব কষ্ট সফল হবে, ইনশা আল্লাহ। মহান রব সবার পরিশ্রম গুলোকে কবুল করুন, আমীন! //*

Lyrics:-Rakibul Ahsan Minar                                      

Singer:-Iqbal Hj

দুনিয়ার আগুনে হাত রেখে দেখো

পূনরায় পাপ তুমি করার আগে

 অনুভব করে দেখো আগুনের তাপ

ঝলসানো যন্ত্রনা কেমন লাগে

কি করে ভাবছো তুমি জাহান্নামে

 কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত

 একটুও সইতে কি পারবে তুমি

 দুনিয়ার আগুনে রেখে দেখো হাত

 যে আগুন ভয়াবহ সত্তর গুণ

 যে আগুনে পুড়ে কেউ হবেনা তো খুন

 মৃত্যুও মরে যাবে শুধু চিৎকার

কষ্টে নিজেকে শুধু দিবে ধিক্কার

 লেলিহান সে আগুনে জ্বলবে শুধু

 আল্লাহ দয়া ছাড়া পাবেনা নাযাত।।

পাপ করে নেই আজও অনুশোচনা

পাপ করা গুণাহ যে তা হয়না মনে

ইবাদাতে নেই কোন খেয়াল তোমার

 স্বাভাবিক দিন যায় বেখেয়ালি ক্ষণে

হায়াতের আয়ু তব কমে যায় রোজ

 আঁধার কবরে কেউ নিবেনা তো খোঁজ

দুনিয়ার মিছে মায়া চোখে তোমার

 মালিকের দয়া তুমি চাওনি ক্ষমার

 ঈমানের সাথে যদি মৃত্যু না হয়

 পাবেনা রাসূলের কভু শাফায়াত

 

 Blogpost written by MDTamjid Hessian

 

Post a Comment

Please Do Not Enter any spam link in the comment box.
Thanks you very much.

Previous Post Next Post