Lyric
Translation: Abdul
Fattah Saki
Singer:Iqbal HJ
সিয়ামের দিন হোক কিয়ামের রাত
গুণাহের মাফ পেতে তোলো দুই হাত
অনুতাপে অনুভবে হয়ে যাও নত
রমাদানে রহমত ঝরে অবিরত।
আরশের মালিকের অবারিত ক্ষমা
পেতে পারো রোজাদার তুলে মোনাজাত
সিয়ামের দিন হোক কিয়ামের রাত
কুরানের পাতা খুলে পড়ো একে একে
আমলের খাতা ভরো হরফের নেকে।
হাদীসের বাণী পড়ে ভরে নাও মন
ইবাদাতে কেটে যাক দিবানিশি ক্ষণ।
অবসর চলফেরা জিকিরের হোক
সিয়ামের দিন হোক কিয়ামের রাত
ইতেকাফ করো তুমি মালিকের ঘরে
কদরের রাতে রব পাপ ক্ষমা করে
যতো বেশি পারা যায় ইবাদাতে রও
রমাদানে মালিকের কাছাকাছি হও।
হায়াতের গাছ থেকে ঝরে যায় পাতা
খুলে খুলে দেখো তুমি আমলের খাত
সিয়ামের দিন হোক কিয়ামের রাত
কাফনের আবরণে লাশ বাহি খাট।
কতো পাপ করা হলো জানা অজানায়
বেহিসেব ক্ষমা ছাড়া পাবেনা নাযাত
সিয়ামের দিন হোক কিয়ামের রাত
Blogpost written by MDTamjid Hessian